ফুলহামের সঙ্গে ড্র, টানা চার ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে যেন কিছুতেই ছন্দে ফিরতে পারছে না ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ছে দলটি। এবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামেও ফুলহামের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।


