ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।


