কৃষকের কাছ থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান নেওয়ার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর
জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।অনুষ্ঠানে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

