কক্সবাজারে ট্রেনের সঙ্গে সিএনজির ভয়াবহ সংঘর্ষ, নিহত ২
কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।



