রাজধানীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে নগরজুড়ে ব্লক রেইড জোরদার করা হয়েছে।



