মেহেরপুর সীমান্তে চার ব্যক্তিকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার ভোররাত ২টার দিকে ওই চার ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।



