চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হেলমেট পরিহিত চার দুর্বৃত্ত। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়।
