ঢাকার সড়কে অটোরিকশার বিস্তার: নগর পরিবহনের চাহিদা, নাকি গ্রামীণ অর্থনীতির সংকটের প্রতিচ্ছবি?
ঢাকার সড়কে প্রতিদিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার উপস্থিতি। আবাসিক এলাকার অলিগলি থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়েছে তিন চাকার এই যান। স্বল্প দূরত্বে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে অটোরিকশা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।



