তিন দশকের দীর্ঘশ্বাস সংবাদপত্র বিক্রেতা রফিকুলের
সারাদেশের ন্যায় নাগরপুরেও শীতের আমেজ পড়তে শুরু করেছে। ভোরের বাতাসে হালকা ঠান্ডা আমেজ, আর সামনে শীত বাড়লে কুয়াশায় ঢেকে যাবে চারপাশের পথঘাট। শীতের এই হিমশীতল সকালে প্রতিদিনের মতো আজও পুরোনো সাইকেলটি নিয়ে পত্রিকা বিলি করতে বের হন ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম।


