রাজধানীতে ৫ বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ
রাজধানী ঢাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে।


