হঠাৎ হাতিরঝিলের পানি গোলাপি!
রাজধানীর হাতিরঝিলের পানি হঠাৎ গোলাপি হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল। প্রাথমিক পরীক্ষায় পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্যের কারণে ফসফেট ও নাইট্রেটের মাত্রা বেশি পাওয়া গেছে।



