রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, কলেজের সামনের সড়কে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


