শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর লাশ চুরি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামের এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরটি খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ নেই।


