‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।


