সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়ায় আইনি ত্রুটি পাওয়ায় গ্রেপ্তারের এক দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মুম্বাইয়ের একটি আদালত।


