চীন সীমান্ত ও মণিপুরে নিরাপত্তা জোরদার করছে ভারত, বাড়ছে সেনা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মণিপুরে নতুন করে আধা সামরিক বাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে।



