আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংস্থাটির ঋণের শর্ত ও কর্মসূচি সমন্বয় করা হচ্ছে।



