শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র বিশেষ মহড়া
শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত ৮টি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে।


