জয়পুরহাটে বাড়ির আঙ্গিনায় শীতকালীন বিষমুক্ত সবজি চাষ: কৃষকের বাড়তি আয়
শীতের আগমনী বার্তার সাথে সাথেই জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বসত বাড়ির আঙ্গিনাসহ পতিত স্থানে বিষমুক্ত ও পুষ্টিকর সবজি চাষে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে একদিকে যেমন পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মিটছে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা।



