কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।


