২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৪০
সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

