ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

