‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’
চিত্রনায়িকা পরীমনির গালিগালাজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে এবার পরীমনির পাশে দাঁড়িয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। নারীর মুখে গালিগালাজ শুনে সমাজের একাংশের প্রতিক্রিয়া এবং নারী-পুরুষের ক্ষেত্রে প্রচলিত দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।



