ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, ক্যাসিনো ও গরু চুরি প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


