‘ভোটারদের বার্তা উপেক্ষা করলে দুঃস্বপ্ন অপেক্ষা করছে’, ট্রাম্পকে ইরানের বার্তা
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ইরান যুদ্ধের বিরুদ্ধে দেশটির জনগণের অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছে তেহরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ প্রত্যাখ্যান করেছেন।

