ফ্রিজে বাসি খাবার, হোটেলে তেলাপোকার রাজত্ব; চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানে জরিমানা
চট্টগ্রামের বৃহত ফলের আড়ত স্টেশন রোডের ফলমন্ডি এলাকা৷ নগরীসহ পাশপাশের জেলা-উপজেলা থেকে বিপুল ক্রেতা সমাগম হয় এই ফলমন্ডিতে৷ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই এলাকার তিনটি হোটেলে অভিযান চালায়৷ অভিযানে হোটেল গুলোর ফ্রিজে রান্না করা বাসি খাবার দেখা যায় যা পুনরায় বিক্রির প্রস্তুতি চলছিল।


