মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮
নৌপথে চোরাচালান রোধে কোস্ট গার্ডের পরিচালিত অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আট পাচারকারী আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।



