কারও ২০০, কারও ১০ হাজার; গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠ, গ্রামজুড়ে উৎসব
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি গ্রামে শিশু-কিশোরদের খেলার মাঠের স্বপ্ন পূরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। কারও কাছ থেকে নেওয়া হয়েছে ২০০ টাকা, কেউ দিয়েছেন ৫০০, আবার কেউ সামর্থ্য অনুযায়ী দিয়েছেন ১০ হাজার টাকা।



