কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ
কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করা হয়েছে।



