লোহাগড়ায় ভ্যানচালক নিখোঁজ
নড়াইলের লোহাগড়ায় নিটু জমাদ্দার (৪০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকা থেকে নিটু জমাদ্দার নিখোঁজ হন।



