বাউফলে অভাবের সংসারে আশার আলো নদীতে ফিরছেন জেলেরা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে নদীতে ফেরার অপেক্ষায় পটুয়াখালীর বাউফলের জেলেরা। জাল মেরামত আর নৌকা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা, বুকভরা আশা—এবার মিলবে কাঙ্ক্ষিত ইলিশ।




