প্রিমিয়াম ইকোনমি ক্লাসে বেশি ভাড়া দিয়ে যাতায়াত কি সত্যিই লাভজনক?
বিমানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় আরামদায়ক আসন, পায়ের জন্য বাড়তি জায়গা কিংবা উন্নত খাবার এসব সুবিধা পেতে চান অনেকেই। বিজনেস ক্লাসের ভাড়া অনেকের নাগালের বাইরে। তাদের কাছে ইকোনমি ও বিজনেস ক্লাসের মাঝামাঝি পরিষেবা ‘প্রিমিয়াম ইকোনমি’ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।



