টাকার বিনিময়ে ভোট কিনে মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী’ হওয়ার স্বীকৃতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভোট দেওয়ার ক্ষেত্রে একাধিকবার অংশ নেওয়ার সুযোগ এবং প্রতিটি ভোটের জন্য এক ইউরো খরচের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে প্রশ্ন তুলেছেন লিওনেল মেসির সমর্থকেরা।

