কুমিল্লা সীমান্তে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পৃথক অভিযানে একজন আসামিসহ আরও ৯ কেজি গাঁজা আটক করা হয়েছে।


