পুলিশে ১৪ হাজার নিয়োগ, ৪ হাজার এসআই পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত
বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বিশেষভাবে, এবার এসআই পদের সবকটিতেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



