পুলিশের ফুলেল শুভেচ্ছায় হেলমেট সচেতনতা, নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ
মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নেত্রকোনায় ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।




