সিঙ্গাপুরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে জিতেই চলেছে বাংলাদেশ। এবার শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছেন বায়েজিদ-রাতুলরা। আজারবাইজানের বাকুতে বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।


