অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়
স্ট্রোক কেবল বয়স্কদেরই হয়, তরুণ বা অল্পবয়সীদের নয় – প্রচলিত এ ধারণাকে এখন আর চিকিৎসকেরা সঠিক মনে করেন না। নতুন গবেষণা আর পরিসংখ্যান বলছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।



