গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার ১০৯ নম্বর আসামি এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান।



