নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি চট্টগ্রাম-৪ আসন, যে অপেক্ষায় মামলার দুই পক্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ১০ মাস হতে চললেও সংসদ সদস্য (এমপি) পায়নি চট্টগ্রাম-৪ আসন। আসনটিতে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের রায়ের লিখিত অনুলিপি প্রকাশিত না হওয়ায় ঝুলে আছে নির্বাচনের ফল।


