যুক্তরাষ্ট্রের ‘হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের হুঁশিয়ারি
ইরাক ও ইরানের অর্থনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে না দেওয়ার বিষয়ে বাগদাদকে সতর্ক করেছে তেহরান। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইরাক সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দিলো ইরান।

