জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করতে জাপানে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি শহর শিলংয়েও শীতের শুরুতে প্রকৃতি সেজে ওঠে গোলাপি ফুলের সাজে। গাছের ডালে ডালে ফুটে থাকা এই ফুল আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য।


