হুতিদের মোকাবিলায় সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান
সৌদি আরবে একদল সেনা মোতায়েনের কথা স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। উপসাগরীয় দেশটিতে নিজেদের সামরিক তৎপরতার বিষয়ে এটি ইসলামাবাদের বিরল স্বীকারোক্তি। পাকিস্তানের আইএসপিআর রোববার সেনাদের বিদায় অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে।


