কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।



