পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।

