চলন্ত লরির পেছনে বাসের ধাক্কা, চার গাড়ির সংঘর্ষে আহত ৩০
কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস।


