চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফলাফল জালিয়াতির সঙ্গে জড়িত একটি বড় চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়া এবং গ্রেড উন্নীত করার কাজ করত চক্রটি।

