ওয়ারীতে হোটেল ম্যানেজার হত্যা মামলায় নারী গ্রেফতার
রাজধানীর ওয়ারীর টিকাটুলীতে হোটেল ম্যানেজার নাঈমুর রহমান হত্যার ঘটনায় রিতা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় মামলার আরেক আসামি এনায়েত কাজী আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



