ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



