শরীরে আটটি গুলি, ব্যথায় ছোটাছুটি: আবারও লোকালয়ে চলে এলো সেই হাতি
কক্সবাজারের টেকনাফে চিকিৎসার ১০ দিন পর আবারও লোকালয়ে এসেছে গুলিবিদ্ধ মাদি হাতিটি। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া এলাকায় ঢুকে হাতিটি বসতঘর ভাঙচুর ও সুপারি গাছ নষ্ট করে।



